কেন আপনার CV শর্টলিস্ট হচ্ছে না? বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা
ইরেলিভ্যান্ট জবে অ্যাপ্লাই করলে ৯৯℅ শিওর কোনো HR আপনাকে শর্টলিস্টেড করবেনা।
বিডিজবস সহ কয়েকটা পোর্টালে ইমপ্লোয়ার হিসেবে জব পোস্ট করার অভিজ্ঞতা আছে।
রিসেন্টলি আমার আঙ্কেলের কোম্পানির জন্য Executive (EGP Tender) পদের জন্য হায়ারিং পোস্ট করেছিলাম; সেখানে টোটাল ২২০ জন ক্যান্ডিডেট অ্যাপলাই করেছেন, এর মধ্যে রেলিভ্যান্ট ক্যান্ডিডেট মাত্র ৯জন।
বাকিরা যারা আছে তারা অনেকে একাউন্ট্যান্ট, কেউ শোরুম ম্যানেজার, কেউ প্রজেক্ট ইঞ্জিনিয়ার, অনেকে আছে ফিল্ড সেলস, টেরিটোরি সেলস, আবার একজনকে পেয়েছি ১০ বছরের অভিজ্ঞ স্কুল শিক্ষক!
এর বাইরেও বিভিন্ন ইন্ডাস্ট্রির ইরেলিভ্যান্ট ক্যান্ডিডেট আছে।
এখন একটু ভাবুন, একজন HR বা Recruiter যখন শত শত CV রিভিউ করেন, তখন যদি অধিকাংশ আবেদনই পদের সঙ্গে সম্পর্কহীন হয়, তাহলে রেলিভ্যান্ট প্রার্থীদের খুঁজে বের করতেই অনেক সময় নষ্ট হয়।
জব সিকারের জন্য আমার ছোট্ট পরামর্শ:
– Job Description (JD) ভালোভাবে পড়ুন।
– নিজের স্কিল ও এক্সপেরিয়েন্সের সঙ্গে মিল আছে এমন পদের জন্য আবেদন করুন।
– “যত বেশি অ্যাপ্লাই, তত বেশি সুযোগ” এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনার স্কিল এবং এক্সপেরিয়েন্স ম্যাচিং না হলে
– বরং কম কিন্তু রেলিভ্যান্ট জবে আবেদন করলে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
Quality Applications > Quantity Applications.
(নোট: ম্যানুয়্যালি রেলিভ্যান্ট সিভি দিয়ে সাপোর্ট দেয়ার জন্য বিডিজবস ক্লায়েন্ট সাপোর্ট টিমকে ধন্যবাদ)